editor
প্রকাশিত: 12:06 AM, March 27, 2022

ধর্মীয় বিশ্বাসের জন্য অভিনয় ছাড়লেন অনুপমার 'নন্দিনী'
অনলাইন ডেস্ক
দিন কয়েক আগেই আনাঘা ভোঁসলে অভিনয় ছাড়ার কথা জানিয়েছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক পথে হাঁটার জন্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেন। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমার ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় করতেন আনাঘা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অনাঘা জানিয়েছেন, এতদিন আপনারা যে ভালবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।
হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘অনুপমা’ ধারাবাহিকে অভিনয় করে বেশি পরিচিতি পেয়েছিলেন আনাঘা। অভিনয় থেকে সরে যাওয়ার যে কারণ তিনি দেখিয়েছেন তা বিশ্বাস করতে পারছেন না একই ধারাবাহিকের অভিনেত্রী মাদালসা শর্মা। তিনি বলেন, ‘আমি মনে করি এ কারণটি সত্য নয়। আর হাল ছেড়ে দেওয়া কোনো কাজের কথা নয়।’ এর আগে অবশ্য এক সাক্ষাৎকারে আনাঘা ভোঁসলে জানিয়েছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে কপট লোকের সংখ্যার অভাব নেই। তাই আধ্যাত্মে বিশ্বাসী হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে