editor
প্রকাশিত: 11:23 PM, April 25, 2022

ট্রাকচাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে এমদাদ চৌধুরীর ঈদ উপহার
২০২১ সালে নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় নিহত ছাত্রদল নেতা সজিব ও লুৎফুরের পরিবারকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী দিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। রোববার মরহুম ২ ছাত্রদল নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের অভিভাবকদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক মানিক মিয়া, মহানগর বিএনপির পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এম মখলিছ খাঁন, ওয়ার্ড বিএনপি নেতা মনির আহমদ, সেলিম আহমদ, এ এস এম সায়েম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল আহমদ খাঁন, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব কাউসার হোসেন খাঁন ও মহানগর ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদ আনিসুর রহমান আকাশ প্রমূখ।
ঈদ উপহার সামগ্রী পেয়ে মরহুম ২ ছাত্রদল নেতার পরিবার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে। মহৎ উদ্যোগের জন্য এমদাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এমদাদ চৌধুরী বলেন, মরহুম ২ ছাত্রদল নেতা সজিব ও লুৎফুর ছিল জাতীয়তাবাদী আদর্শের খাটি সৈনিক। তারা নেই তাদের পরিবার অন্তত ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হোক সে লক্ষ্যে পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিএনপির সামর্থবানদের উচিত এসব পরিবারের পাশে দাঁড়ানো।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন