editor
প্রকাশিত: 11:03 PM, October 1, 2022

স্মরণসভায় বক্তারা : অধ্যক্ষ আওলাদ হোসেন ছিলেন সৎ ও নির্লোভ ব্যক্তি
প্রয়াত অধ্যক্ষ আওলাদ হোসেন ছিলেন একজন সৎ ও নির্লোভ ব্যক্তি। তিনি ছাত্র জীবন থেকেই সবার কাছের মানুষ ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী আওলাদ হোসেন জীবদ্দশায় সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। আওলাদ হোসেনের মতো সমাজসেবক, দক্ষ সংগঠক, ধর্মপ্রাণ ও বিচক্ষণ ব্যক্তির আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, বন্ধু ও ছাত্ররা এক মানবিক যোদ্ধাকে হারিয়েছে।
শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ আওলাদ হোসেন স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সহপাঠী বন্ধু পারভেজ আহমদ কিনু, অনুজ প্রতিম বদরুল আলম মাছুম ও রেজাউল কিবরিয়া লিমনের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।
জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর সুধাংশু শেখর তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলি কর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. শাহজাহান, শাহরিয়ার কবির সেলিম, অধ্যক্ষ ড. এনামূল হক সরদার, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক মো. শামস উদ্দিন, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট আবদুর রহমান সেলিম, সিসিক’র ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, এটিএম হাসান জেবুল, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, অধ্যক্ষ রেজাউল আমিন, অধ্যক্ষ ম. মোশাহিদ আহমদ, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, রফিকুল হক, অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক শামীম আহমদ, অধ্যাপক হারিস উদ্দিন, অধ্যাপক আলিম উদ্দিন, মাহফুজুর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, অ্যাডভোকেট মনসুর রশিদ, রফিকুল হক, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক ছুরাব আলী, অধ্যাপক পুলক রঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট আবদুল মজিদ খান মানিক, অ্যাডভোকেট এমদাদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শোক সভায় দোয়া পরিচালনা করেন মুফতি এহতেশাম কাশেমী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন