editor
প্রকাশিত: 7:46 PM, January 20, 2022

সিলেট নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে সু-চিকিৎসা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরহ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলা প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা গিয়ে শেষ হয়। এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলিম খান মাসুদ এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রদল নেতা শফি উদ্দিন, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিয়াদ আহমদ, ৩নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক অপু চন্দ্র, ১১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, আলেক আহমদ, মোঃ রনি হোসেন, মাহফুজুর রহমান তানভীর, মহানগর ছাত্রদলের সদস্য আবু তাহের, মার্জান কবির। আরো উপস্থিত ছিলেন আফজাল বক্স, ওলি আহমদ, ছদি, রাজিব, ফাহিম, ইকবাল হোসেন, রফিকুল হাসান, শিমুল চৌধুরী, মনোয়ার হোসেন, শিপন তালুকদার, নাহিদ চৌধুরী, ফাহিম আহমদ, রাহিন আহমদ, তৌফিকুল ইসলাম, রুমন, জলিল, সুমন, আসাদুল, ফয়ছল, জায়েদ, দিনার,
বিক্ষোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে সু-চিকিৎসা, শাবিপ্রবিতে পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক সাধারণ নিরিহ ছাত্র ছাত্রীদের উপর হামলার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী মনোভাবের চুড়ান্ত রুপ প্রকাশ পেয়েছে। অচিরেই ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারে পতন ঘন্টা বাজানো হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন