admin

প্রকাশিত: 10:12 PM, August 12, 2025

৩১ দফা বাস্তবায়ন হলে আগামীদিনে দেশ সবদিক থেকে এগিয়ে যাবে

কানাইঘাটে বিএনপির জনসভায় খন্দকার আব্দুল মুক্তাদির

৩১ দফা বাস্তবায়ন হলে আগামীদিনে দেশ সবদিক থেকে এগিয়ে যাবে

কানাইঘাট (সিলেট) সংবদদাতা :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনতো জাকির হোসাইনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসমাইলের যৌথ পরিচালনায় জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইকবাল আহমদ তাফাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান।

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী। এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে। দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী দিনে দেশ সবদিক থেকে এগিয়ে যাবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের পতনে প্রবাসীরা অবদান রেখেছিলেন। আরব-আমিরাত বিএনপির আহŸায়ক সাবেক ছাত্রনেতা জাকির হোসাইন আন্দোলন সংগ্রামে অর্থ দিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করেছিলেন, তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় প্রধান অতিথি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে বক্তারা সিলেট-৫ আসনে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহŸান জানান।

সমাবেশে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন