editor

প্রকাশিত: 10:17 PM, October 10, 2021

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ৩

সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু, আহত ৩

সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনায় শিশুসহ ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৩নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে জেলার ছাতক গোবিন্দগঞ্জ সড়কের জাউয়ারখাড়া পুলিশ বক্স এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৭) ও একই উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের তেঘরী নোয়াগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে নাজিমুল হক (২২)।

আহতরা হলেন- মৃত নাজিমুল হকের মা কমলা বেগম (৪৫), চাচাতো বোন সুফিয়া বেগম (৪৩) ও মৃত আরিফুল ইসলামের খালা মিনারা বেগম (৪০)। তদেরকে সন্ধ্যায় গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ছাতকগামী মালবাহী একটি ট্রাক সিএনজিকে ধাক্ষা দিলে সিএনজিটি উল্টে গিয়ে শিশু আরিফুল ইসলাম, নাজিমুল হক, মা কমলা বেগম, বোন সুফিয়া বেগম ও খালা মিনারা বেগম গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহত ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট পাঠায়। সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পৌছার পর কর্তব্যরত ডাক্তাররা শিশু আরিফুল ইসলাম ও নাজিমুল হককে মৃত বলে ঘোষনা করেন। আর মা কমলা, বোন সুফিয়া ও খালা মিনারা বেগমকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দূঘর্টনার পর সিএনজি রেখে চালক ও ট্রাক নিয়ে ঘাতক চালক পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন