editor

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

নজরুল-দিপুর যন্ত্রনায় অতিষ্ঠ মাছিমপুরবাসী : গাড়ি ভাংচুুর, আহত ১

নজরুল-দিপুর যন্ত্রনায় অতিষ্ঠ মাছিমপুরবাসী : গাড়ি ভাংচুুর, আহত ১

5

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল কর্মী নজরুল, দিপু, মঞ্জু ও মঞ্জুরুলের যন্ত্রনায় অতিষ্ঠ নগরীর মাছিমপুরবাসী। বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ। একাধিক মামলার আসামী ছাত্রদল কর্মী নজরুল, দিপু, মঞ্জু ও মঞ্জুরুল এলাকায় চাদাঁবাজি, জোয়ার বোর্ড, সরকারি জমি দখলকরে নানান ধরণের অবৈধ দোকানপাঠ গড়ে তুলেছে। স¤প্রতি ছাত্রদল কর্মী নজরুল মাছিমপুর এলাকার মিজান আহমদ নামক একজন ব্যবসায়ীকে ফোনে চাদাঁদাবী ও প্রাণে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ব্যবসায়ী মিজান আহমদ নিজের নিরাপত্তা চেয়ে গত এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়রী নং-১৩২৭। এতেই ক্ষিপ্ত হয় ছাত্রদল কর্মী নজরুলসহ তার সহযোগী দিপু, মঞ্জু ও মঞ্জুরুল।

বিষয়টি নিয়ে তার ব্যবহৃত কার যোগে বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী মিজান আহমদ ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ আহমদের বাসায় যাবার সময় কাউন্সিলরের বাসার সামনে ছাত্রদল কর্মী নজরুলসহ তার সহযোগী দিপু, মঞ্জু ও মঞ্জুরুল মিজানের গাড়ির গতিরোধ করে তাকে লাঠি এবং রড দিয়ে বেধরক পিটতে থাকে। এসময় তারা ব্যবসায়ী মিজানের গাড়ি ভাংচুর করে। মিজানের চিতকারে এলাকাবাসী এগিয়ে এসে ব্যবসায়ী মিজানকে আহত অবস্খায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে পাঠায়। এসময় মঞ্জুকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দিয়ে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যায়। পরে মঞ্জুর পিতা আব্দুল হান্নান ক্ষমা চেয়ে মঞ্জুকে ছাড়িয়ে নিয়ে যান। পরে এসএমপি’র কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

8

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ী মিজানের পরিবার। তারা জানান, বেধরক মারপিটে মিজানের হাত এবং পায়ে গুরুতর আহত হয়েছে। সে এখন হাসপাতালে চিকিতসাধীন।

3

এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান, মঞ্জুকে তার পিতা আব্দুল হান্নান ক্ষমা চেয়ে ছাড়িয়ে নিয়ে যাবার পর তারা কৌশলে তাদের দোকান ভাঙচুর করে ব্যবসায়ী মিজান ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে।

1

ছাত্রদল কর্মী নজরুল ও মঞ্জুরুল মাছিমপুর এলাকার দোয়েল-১৪ এর বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে। নজরুল ইসলাম বর্তমানে মেন্দিবাগ গার্ডেন টাওয়ার ৭ম তলা ৭৫/৩২নং ফ্লোরে বসবাস করছেন। দিপু ও মঞ্জু মাছিমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে এসএমপি’র কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ জানান, ছাত্রদল কর্মী নজরুল, দিপু, মঞ্জু ও মঞ্জুরুলের যন্ত্রনায় অতিষ্ঠ আমাদের মাছিমপুরবাসী। একাধিক মামলার আসামী ছাত্রদল কর্মী নজরুল, দিপু, মঞ্জু ও মঞ্জুরুল এলাকায় চাদাঁবাজি, জোয়ার বোর্ড, সরকারি জমি দখলকরে নানান ধরণের অবৈধ দোকানপাঠ গড়ে তুলেছে। বিষয়টি আমি স্খানীয় থানা ও সিলেট সিটি করপোরেশনকে অবগত করেছি।

এঘটনার পর বৃহস্পতিবার মাছিমপুর চালিবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। দুপুরে চালিবন্দরে সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

5

এসময় স্থানীয়রা জানান, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ওইসব স্থাপনা দখলে নিয়েছিল। সেখানে টং দোকান, তীর জোয়ার বোর্ডসহ নানা ধরণের অবৈধ দোকানপাঠ গড়ে তুলেছে। তাই এসব স্থাপনা উচ্ছেদ করেন কাউন্সিলর মোস্তাক আহমদ। উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি স্থাপনা উপড়ে ফেলা হয়।

এসময় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ সিলেট জানান, বেশ কিছুদিন থেকে অবৈধ স্থাপনা দিয়ে নজরুল নামে এক ব্যক্তি দখল করে চায়ের দোকান ও জোয়ার বোর্ড চালিয়ে আসছে তারা। খবর পেয়ে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

5 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

2 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

2 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

2 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
7