editor
প্রকাশিত: 6:42 PM, March 15, 2022

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
ঝাকজমক আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব শতবর্ষ) ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় হার্দিক শ্রদ্ধার্ঘ শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা ৩ ব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয়। (১৫ মার্চ) মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামের আউটারে বিকাল ৩টায় এক আলোচনা সভা ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন এবং পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জয়নাল আবদীন এর সভাপতিত্বে ও নাজমা পারভীন এবং সুকান্ত গুপ্তের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেসা হক। স্বাগত বক্তব্য সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে ১ম দিনে জাতীয় সংগীত, সমবেত পরিবেশনা, সম্মেলক গান, সমবেত পরিবেশনা, উদ্বোধনী নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতবিতান বাংলাদেশ, সুর ও বাণী, ললিতকলা একাডেমি ও সিলেটের স্বনামধন্য সংগীত শিল্পীবৃন্দ, তারুণ্য, মৃত্তিকায় মহাকাল, ইনোভেটর সংস্কৃতিচর্চা কেন্দ্র ও সিলেটের স্বনামধন্য আবৃত্তি শিল্পীবৃন্দ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা, আনন্দলোক সিলেট ও সিলেটের স্বনামধন্য সংগীত শিল্পীবৃন্দ, সিলেটের স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দ, ইতিহাস কথা বলে, ছন্দনৃত্যালয় অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে