editor
প্রকাশিত: 9:57 PM, December 6, 2021

চলতে চলতে দুই ভাগ হয়ে গেল ট্রেন
নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৫টি বগি নিয়ে যাত্রা করে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। তারপর বেলা ৩টা ৪০ মিনিটে ট্রেনটি যাত্রাবিরতি দেয় হবিগঞ্জ মনতলা স্টেশনে। বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে চালক ট্রেনটি থামান।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।
ট্রেনের যাত্রীরা বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে। আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশন থেকে ছেড়ে যাবার পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে