editor

প্রকাশিত: 10:10 PM, February 16, 2021

হবিগঞ্জে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলা

হবিগঞ্জে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা ক্ষতিপূরণের মামলা করেছে স্থানীয় ভূমি অফিস। জেলা প্রশাসনের নির্দেশে সোমবার রাতে তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা দিদার হোসেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৮৮-৮৯ সালে বানিয়াচং উপজেলার সুলতানপুর মৌজার ১৮.৮৮ একর জায়গা ১৭ জন ভূমিহীনের নামে বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু তাদের সরিয়ে দিয়ে এ জায়গা দখল করেন হুমায়ুন রেজা। সরকারের কোন অনুমতি না নিয়ে তিনি দখলকৃত জায়গার গাছ কাটা, মাছ বিক্রিসহ বিভিন্নভাবে আত্মসাত করে আসছিলেন। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে তিনি তৈরি করেছেন ধানি জমি। এছাড়া মসজিদ-মাদ্রাসা বানিয়ে তিনি দখল টিকিয়ে রাখার কৌশল নেন। অভিযোগে উল্লেখ করা হয়, সরকার কর্তৃক বনায়নকৃত ৫০টি গাছ কেটে বিক্রি করে দুই লাখ টাকা আত্মসাত করেন। সরকারি জায়গা ৫ ফুট গর্ত করে মাটি বিক্রি করে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাত করেন। সরকারী জায়গায় বিশাল পুকুর খনন করে তিনি মাছ চাষ করেন। ১০ বছরে মাছ বিক্রি করে তিনি ২ কোটি টাকা আত্মসাত করেন। মামলায় উল্লেখ করা হয় সরকারি ভূমির শ্রেণি পরিবর্তন ও বনায়ন ধ্বংস করে অপূরণীয় ক্ষতিসাধন করেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ভূমিহীন পরিবারের পক্ষ থেকে গত ২১শে ডিসেম্বর বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে তদন্ত করে সত্যতা পান স্থানীয় ভূমি অফিস কর্মকর্তারা। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১লা ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কাছে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ১০ ফেব্রুয়ারী অভিযুক্ত হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ নির্দেশের প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বানিয়াচং থানায় এজাহার প্রদান করলে মামলা দায়ের হয়। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, হুমায়ন কবীর রেজা ভূমিহীনদের জায়গা দখল করে বিপূল পরিমাণ সরকারি সম্পত্তি আত্মসাত করেছেন। স্থানীয় ভূমিহীনদের অভিযোগের ভিত্তিতে একাধিকবার সরেজমিন তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে জেলা প্রশাসনের নির্দেশে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে হুমায়ুন কবীর রেজার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন