editor
প্রকাশিত: 4:17 PM, March 17, 2021
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভার্নিংবডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা আমাদের শাসন করবো বাঙালি জাতির সেই প্রত্যাশার সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের আত্মপরিচয়ে বাস করে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জন্মদিন, বাঙালির জাতীয়তাবাদ। তাই এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে বুঝতে হলে শুধু বাংলাদেশের ইতহাস জানলে হবে না। পৃথিবীর ইতিহাস জানতে হবে। পৃথিবীর সমকালিন ইতিহাসও নয়, আদি ইতিহাস অধ্যয়ন করলে তখনই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝতে পারবে।
এটিএমএ হাসান জেবুল বলেন, প্রতিটি জাতির ক্রান্তি লগ্নে কিছু ক্ষনজন্মা মানুষ আসে। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ এসেছেন যারা তাদের কৃতকর্মে নিজস্ব জাতি সত্ত¡ায় মিশে আছেন। বাঙালি জাতির ক্রান্তি লগ্নে শূন্য স্থান পূরণ করতে আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নিজ কর্মের কারণে বাঙালি জাতি সত্ত¡ার মাঝে আজীবন বেঁচে থাকবেন তিনি।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গভার্নিংবডির অভিভাবক সদস্য আব্দুল মুনিম, শিক্ষানুরাগী সদস্য পুলক কবির চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও কিন্ডারগার্টেন শাখার ম্যানেজিং কমিটির বিশেষ সদস্য আব্দুল করিম, অভিভাবক সদস্য মোঃ বেলাল হোসেন, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, হাইস্কুল শাখার সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন, প্রভাষক রুহেলা বেগম। এছাড়াও প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন, হাইস্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক আব্দুর রকিব মানিক। আলোচনা সভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন