editor
প্রকাশিত: 7:51 PM, March 21, 2021
সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে রবিবার (২১ই মার্চ) বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর জামে মসজিদের সামনে সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজু রবি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা লুৎফুর রহমান মোল্লা, সহ-সভাপতি মতিলাল বাল্মকি, মিনা রানী ঋষি, দক্ষিণ সুরমা উপজেলার বিডিইআরএম এর কমিটির আহ্বায়ক রুহিত লাল রবি দাস, প্রচার সম্পাদক শুভতোষ ঋষি শুভ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবু রবি দাস, সাহেদা বেগম, সদস্য নানকা রবি দাস, অনন্ত কুমার ঋষি, শিবু ঋষি, সুচিত্র রানী ঋষি, কুমতারা রানী ঋষি, শছিন্দ্র ঋষি, মিনতরানী ঋষি, সর্মিলা রানী ঋষি, শেফালী রানী ঋষি, বিজয় ঋষি, সুমিত্রা রানী ঋষি, মধুসুদন রায়, রানা চন্দ্র দাস, গোপাল দাস, রুফেন দাস, যাত্রা পাল, রুকিয়া বেগম, চন্দনা বেগম, নাজিম উদ্দিন, সামছুদ্দিন, লায়েক আহমদ, মতিলাল দাস, সুভাষ তালুকদার, লক্ষী রানী ঋষি, শুভংকরি রানী ঋষি, প্রিয় লাল ঋষি প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিক বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারী-২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনির পিতা শেখ লুৎফুর রহমান, মাতা সাহেরা খাতুন। এই বিশ্ববরর্ন্যে মহামানব মহানায়কের জন্ম হয়েছিল বলে আমরা বাঙ্গালী জাতি আজ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন