editor
প্রকাশিত: 1:08 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক
শহরতলীর টুকেরবাজার তেমুখীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালক স্বপন কুমার দাস (৩৮) মৌলভীবাজারের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। সিলেটে তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার সাথে জালালাবাদ থানা পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর নিহত স্বপন মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই ট্রাক ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে গেলে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানায় নাজমুল হুদা খান। তিনি বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পুরোদেহ ট্রাক চাপায় ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আর নিহতের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন