editor
প্রকাশিত: 11:20 PM, March 28, 2021
অনলাইন ডেস্ক
রোববার মধ্যরাতে আকাশে দেখা মিলবে ওয়ার্ম সুপারমুনের। এটাই এ বছরের প্রথম সুপারমুন। মূলত মার্চ মাসের সুপারমুনকে ওয়ার্ম সুপারমুন বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই সময়ের সুপারমুনের এই নাম দিয়েছে। এই সময় খুব বেশি কেঁচো দেখতে পাওয়া যায় বলে গত প্রায় এক শতাব্দী ধরে এই সময়ের চাঁদ ওয়ার্ম মুন হিসেবে পরিচিত। সুপারমুনের সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসায় এটিকে অনেক বড় ও উজ্জ্বল দেখায়। নাসা জানিয়েছে, রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়ার সুযোগ মিলবে এ বার টানা ৩ দিন ধরে। শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই বড় চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। এ বছরে ৪টি ‘সুপারমুন’ হবে। সবগুলিই হবে মার্চ থেকে জুনের মধ্যে। এই চাঁদেই ভারত, বাংলাদেশে পালিত হচ্ছে হোলি উৎসব। আমেরিকার প্রাচীন জাতিগোষ্ঠীগুলো এই চাঁদকে ভিন্ন আরো অনেক নামে বলে জানিয়েছে সিএনএন। আলগোনকুইন জাতির লোকেরা এই চাঁদকে বলেন ‘নামোসাক কেসোস’ বা মাছ ধরার চাঁদ। আবার কানাডার ক্রি জাতির লোকেরা বলেন ‘মিগিসুপিজুম’ বা ঈগল চাঁদ। সাধারণত বছরে ১২টি পূর্ন চাঁদ দেখা যায়। এগুলোর আলাদা আলাদা নামও রয়েছে। ওল্ড ফার্মার্স আলমানাক বই অনুযায়ী এই চাঁদগুলোর নাম হচ্ছে, গোলাপি চাঁদ, ফুল চাঁদ, স্ট্রবেরি চাঁদ, হরিণ চাঁদ, স্টারজন চাঁদ, ফসল তোলার চাঁদ, শিকার করার চাঁদ, বীবর চাঁদ ও ঠান্ডা চাঁদ। এ বছর এই পূর্ণ চাঁদগুলো দেখা যাবে, ২৬ এপ্রিল, ২৬ মে, ২৪ জুন, ২৩ জুলাই, ২২ আগস্ট, ২০ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ১৯ নভেম্বর ও ১৮ ডিসেম্বর।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে