editor

প্রকাশিত: 9:46 PM, April 24, 2021

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা :কানাইঘাটে হেফাজত সমর্থক গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা :কানাইঘাটে হেফাজত সমর্থক গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অপরাধে এক হেফাজত সমর্থককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামের তরিকত উল্লার পুত্র হেফাজত সমর্থক ফয়সল আহমদ (২৭) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ফয়সল আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হেফাজতের পক্ষ নিয়ে রাষ্ট্র বিরোধী উস্কানী মূলক বিভিন্ন ধরনের পোস্ট দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ফয়সল আহমদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে থানার এস.আই সনজিত কুমার রায় গতকাল শনিবার একটি মামলা দায়ের করেছেন। তবে হেফাজত সমর্থক ফয়সল আহমদের পিতা স্থানীয় আওয়ামীলীগ নেতা তরিকত উল্লাহ জানিয়েছেন তার ছেলে ফয়সল একজন কাতার প্রবাসী। ২মাস পূর্বে সেখান থেকে ছুটি নিয়ে অসুস্থ জনিত কারনে দেশে চলে আসে। কয়েকদিন পূর্বে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে অসুস্থ ও মানসিক সমস্যায় ভোগছে। তার ছেলে হেফাজতের যে সমথর্ক এব্যাপারে তিনি কিছুই জানেন না। তার পুরো পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে তরিকত উল্লাহ জানান। এলাকায় আওয়ামীলীগের পক্ষে কাজ করতে গিয়ে অনেক বার তিনি নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে। তার ছেলে ফেইসবুকে হেফাজতে নিয়ে সরকার বিরোধী পোস্ট দেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন