editor
প্রকাশিত: 10:44 PM, February 18, 2021
সিলেট মহনগর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন বলেছেন, মহান স্বাধীনতার সেবক শহীদ প্রেসিডেন্ট জিয়ায়ুর রহামান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারী অপচেষ্টা প্রমান করে আওয়ামী বাকশালী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তারা দিতে জানে না। জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের পরিমান শুভ হবে না, এ দেশের ১৮ কোটি মানুষ তা পতিহত করবে।
তিনি বৃহস্পিতিবার সন্ধ্যায় নগরীর লোহাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।
মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, এডভোকেট এজাজ উদ্দিন, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, মো. আলী লাহিন, সদস্য আনোয়ার হোসেন, মো. মোশাররফ, আমির হোসেন-১, ময়নূল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন-২, সাকিল আহমদ খাঁন, সুমন আহমদ, আব্দুজ জব্বার মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশররফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মুহিত হাসান, আহসান হাবিব, ফয়েজ আহমদ, দরছ মিয়া, আবুল বশর মেম্বার, মরম আরী, মনির উদ্দিন বাবুল, রেজওয়ান আহমদ, ইকবাল আহমদ, শামীম আহমদ, খন্দকার মুমিন, ছইদ আলী, সামির হোসেন-৩ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন আহমদ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন