editor

প্রকাশিত: 5:12 PM, May 26, 2021

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত :  ডা. আরমান 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত :  ডা. আরমান 

সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। বর্তমান সময়ে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ ডিজিটাল উন্নয়নশীল এক দেশের নাম। আমরা প্রত্যেকই আনন্দের সাথে ও নিরাপদভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারছি। বুদ্ধ পূর্নিমা উপলক্ষে নগরীর আখালিয়াস্থ বৌদ্ধ বিহারে ডা. শিপলু সমবেত পূণ্যার্থীদের বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা জানান। এসময় ডা. শিপলু কোভিড মহামারির এই সময়ে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহ্বান জানান।
বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সকাল ১১টায় নগরীর আখালিয়া নয়াবাজারস্থ সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত সিলেট বৌদ্ধ বিহারে  ত্রি- স্মৃতির বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমায় সংঘ প্রধান হিসেবে ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, উপস্থিত বক্তব্য রাখেন, খাদ্য কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমা, সমিতির উপদেষ্টা অধ্যাপক বরণ কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অংশু প্রমারমা, সদস্য সুকান্তি বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সহ সাংগঠনিক সম্পাদক পংকজ বড়ুয়া ঝুলন প্রমুখ।
সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ‘সিলেট বৌদ্ধ বিহারে’ বিশ্ববাসীর শাস্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধমনির্দেশনা, ভিক্ষু সংঘের পিগুদান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন এর মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন