editor
প্রকাশিত: 9:36 PM, June 6, 2018

নিহত সালমান রহমান (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিরোধী রাজনৈতিক সংগঠন ছাত্রদল ও জামায়াত শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সালমান রহমান (২৩) ঘটনাস্থলে নিহত হয়েছে। সে নিদনপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। গত ৬ জুন বুধবার দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম পল্লব বাদী হয়ে ছাত্রদল ও জামায়াত শিবিরের ৭জনকে আসামী করে থানায় হত্যা দায়ের মামলা দায়ের করেছেন।
জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ক্যাম্পাসে মিছিল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষে দেশীয় অস্ত্র দা, লোহার রড, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে কলেজ ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায় ছাত্রলীগ কর্মী সালমান রহমান বুকে আগ্নেয়াস্ত্রের গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সালমান রহমানের বুকে গুলিবিদ্ধ রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ। লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ প্রথমে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম পল্লব বাদী হয়ে ৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ০৮, তারিখ ০৬/০৬/২০১৮ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আব্দুল মন্নানের পুত্র আব্দুর হক (২৫), চন্দগ্রামের মৃত হাজী মছদ আলীর পুত্র মোহাম্মাদ আমিন (৩৮), ফতেহপুর গ্রামের মৃত নজিব আলীর পুত্র আখতার হোসেন (২২), মাথিউরা গ্রামের তরমুজ আলীর পুত্র তাজ উদ্দিন (২০), তাজপুর গ্রামের আতাউর রহমানের পুত্র শাহেদ আহমদ (২০), খাসা গ্রামের মৃত মোঃ জিয়া উদ্দিনের পুত্র জুয়েল আহমদ (২৬) ও বড়দেশ গ্রামের তৈয়ব আলীর পুত্র আমিনুল হাসান (২২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে