editor
প্রকাশিত: 10:26 PM, September 27, 2021

নাজিরবাজার মাদরাসায় দারসে বুখারি ও দোয়া মাহফিল মঙ্গলবার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ‘দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার’র দারসে বুখারি (টাইটেল ক্লাস)-এর উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বাদ মাগরিব মাদরাসা মসজিদে আয়োজিত এ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী), আল্লামা শফিকুল হক সুরইঘাটি, জামেয়া তাওয়াককুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া হুসাইনিয়া গওহরপুর’র মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু ও শায়খুল হাদিস আব্দুর রহমান।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপেজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ ‘দারুল কুরআন মাদরাসায়’ এবারই প্রথম তাকমিল ফিল হাদিস (টাইটেল ক্লাস)-এ ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ক্বওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ এ ক্লাসে অধ্যয়নের জন্য মাদরাসাটিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ছাত্র ভর্তি হয়েছেন। মাদরাসার অন্যান্য ক্লাসের মতো তাকমিল ফিল হাদিসেও পড়ালেখার সর্বোচ্চ মান বজায় রেখে শিক্ষার্থীদের আশাব্যঞ্জক ফলাফল উপহার দিতে মাদরাসার কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ বদ্ধপরিকর। টাইটেলসহ সব ক্লাসে অধ্যয়নের ক্ষেত্রে মাদরাসাটিতে রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।