editor
প্রকাশিত: 10:24 PM, October 31, 2021

সিলেট মহানগর কৃষক দলের প্রতিবাদ সভা
সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন বলেছেন, জিয়াউর রহামান এর হাতে গড়া বিএনপির অন্যতম সংগঠন কৃষক দল। দমন-পীড়ন করে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিরোধ করা যাবে না। বিএনপি সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে দমনপীড়নের মাধ্যমে বর্তমান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্মূল করতে চায়। অবিলম্বে কেন্দ্রীয় কৃষক দলের নব নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাফির তুহীন ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সহিদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। তিনি বর্তমান সরকারের মিথ্যা মামলা ও হয়রানী থেকে বেড়িয়ে আসতে হলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজীটুলাস্থ কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের নব নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান জাফির তুহীন ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সহিদুল ইসলাম বাবুলের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর জব্বার তুতু, গিয়াস আহমদ, মহানগর কৃষক দলের সদস্য ময়নুল হক স্বাধীন, আমির হোসেন রফিকুল ইসলাম, মুহিত হাসান, আহসান হাবিব, মোশারফ হোসেন, শামীম আহমদ, নুরুল ইসলাম, বাবুল আহমদ, রেজওয়ান আহমদ, যুবদল নেতা শিপন চন্দ্র, সাহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জহিরু ইসলাম, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিক মকসুদুল করিম, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য দেলওয়ার হোসেন সুমন, শফিক আহমদ চৌধুরী, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী, হৃদয় হাসান খোকন, আব্দুল মান্নাম, শেখ সুমন, সাব্বির আহমদ, মেজর আব্দুল্লাহ, ইসমাইল আহমদ, মনসুর আহমদ, পিজুস আহমদ, মো নাছির উদ্দিন, মো. লিমন আহমদ, মো. ইয়াসিন আহমদ, মো. ইবাদুল আহমদ, আবু সুফিয়ান, আইনুল আহমদ, শেবুল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন