editor

প্রকাশিত: 9:50 PM, December 6, 2021

জমিদার ও মরমী কবি হাছন রাজা’র ৯৯তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

জমিদার ও মরমী কবি হাছন রাজা’র ৯৯তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

জমিদার ও মরমী কবি হাছন রাজা’র ৯৯তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জের জমিদার ও মরমী কবি দেওয়ান হাছন রাজা চৌধুরীর ৯৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের তেঘরিয়া লক্ষণশ্রীতে ১২৬১ বাংলার ৭ই পৌষ (১৮৫৪ খ্রিস্টাব্দ) হাছন রাজা জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশায়। পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী (১২০৭ – ১২৭৮ বাংলা), মাতা মোসাম্মত হুরমত জাহান বেগম। তাঁর গানের বই ‘হাছন উদাস’ (১৯১৪ খ্রিস্টাব্দ), অন্য বিষয়ে রচনা ‘সৌখিন বাহার’। তাঁর শখ ছিল গান রচনা, ভ্রমণ, ঘোড়দৌড়, কোড়া পাখি ও হাতি পালন। জমিদারীর দ্বায়িত্ব গ্রহণ করেন ১২৭৮ বাংলা (১৮৭১ খ্রিস্টাব্দ) মাত্র ১৭ বছর বয়সে। সিলেট ও সুনামগঞ্জের উল্লেখযোগ্য এলাকায় তিনি জমিদার ছিলেন।
তাঁর স্ত্রীগণ হচ্ছেন- আজিজা বানু, আলহাজ্ব সাজেদা বানু, জোবেদা খাতুন, বোরজান বিবি ও লবজান বিবি।
তাঁর পুত্রগণ হচ্ছেন- খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী।
তাঁর কন্যাগণ হচ্ছেন রওশন হুসেইন বানু, রওশন হাসান বানু, আলী হুসেইন বানু, রওশন আখতার বানু।
এই মরমী কবি ২২ অগ্রহায়ণ ১৩২৯ বাংলা (১৯২২ খ্রিস্টাব্দ) মায়ের কবরের পাশে লক্ষণশ্রীতে তাঁকে সমাহিত করা হয়।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস এর পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পৃষ্ঠপোষক ফাতেমা নাহরীন রাজা ও ফাতেমা নাজরীন রাজা তাঁকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায় আর ভালবাসায়।
অপর এক বিবৃতিতে হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের পক্ষ থেকে সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক কবি মঞ্জুর মোহাম্মদ তাঁর স্মৃতি চির অমলিন হয়ে থাকুক এ শুভ প্রত্যাশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ মরমী কবি হাছন রাজার সৃষ্টিশীল কাজ সম্পর্কে সম্মক জানতে নতুন প্রজন্মকে নিয়ে জ্ঞান পিপাসু অভিভাবকদের জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাস পরিদর্শনের আহবান জানান। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মিউজিয়াম অব রাজাস এর পক্ষে জাহাঙ্গীর আহমদ, মোবাইল- ০১৬৭৭ ৫৬১ ০৪০ নাম্বারে।
এছাড়াও মেঠোসুরের পক্ষ থেকে সভাপতি কাস্টমস কর্মকর্তা অঞ্জন সরকার, সম্পাদক ব্রতচারী ও কবি বিমান তালুকদার মরমী কবি হাছন রাজার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়