editor

প্রকাশিত: 2:54 PM, February 25, 2021

দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ : অতিরিক্ত জেলা প্রশাসক

দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ : অতিরিক্ত জেলা প্রশাসক

দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বাংলাদেশের মূল সম্পদই হলো জনশক্তি। দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠী জনসম্পদে পরিণত করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা কার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সিলেট টিটিসির অডিটোলিয়ামে,সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর কর্তৃক আয়োজিত নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে সিলেট জেলা অথিতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.ন.ম বদরুদ্দোজা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ইন্সট্রাক্টর জাকির হোসেন এর সঞ্চালনায় সিলেট টিটিসির অধ্যক্ষ ওয়ালি উল্লা মোল্লা সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সিলেট ডিআইজি রেঞ্জ এসপি নুরুল ইসলাম, মির কামরুল হাসান সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি সিলেট অফিস, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক,সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সন্তুস চন্দ্র দেবনাথ,সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের সোয়েব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২৭ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, অন টিভি নিউজ এর বাংলাদেশ প্রতিনিধি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন প্রমুখ।
নিরাপদ অভিবাসন শীর্ষ সেমিনার জানা যায়, দেশের ৬৪ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ও ৬ টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের ৫৫ টি ট্রেডে দক্ষতা প্রশিক্ষণ প্রদান চলছে। এছাড়া আরও ৪০ টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের পরিকল্পনা করছে বর্তমান সরকারের। সিলেট বিভাগে মোট ৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ইতোমধ্যে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বিদেশগামী কর্মীদের নাম রেজিষ্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট সহ নানাবিধ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন