editor
প্রকাশিত: 7:14 PM, February 11, 2021
নিজস্ব প্রতিবেদক
ঝাড়ু হাতে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে সদর উপজেলা যুবদলের একাংশ। উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে এবং বাতিলের দাবিতে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর দরগাহ গেটের সম্মুখ হতে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত ঝাড়ু হাতে মিছিল করেন সদর উপজেলা যুবদলের একাংশের নেতাকর্মীরা। মিছিল পরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মী বলেন, এটি একটি পকেট কমিটি, ষড়যন্ত্রমূলক কমিটি। এটি অবিলম্বে বাতিল ঘোষণা করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
উল্লেখ্য, সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৬টি পৌর-উপজেলায় নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্যসচিব মকসুদ আহমত স্বাক্ষরিত প্যাডে এ ১৬ কমিটির অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ৪৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। তবে সিলেট সদর উপজেলা যুবদলের একাংশের নেতাকর্মী নবকমিটি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার নগরীতে ঝাড়ু মিছিল বিক্ষোভ প্রদর্শন করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন