editor
প্রকাশিত: 11:30 PM, April 25, 2022

বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার : আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গৃহবন্দী হয়ে আছেন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের রোষানলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কিন্তু জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল জুলুমের অবসান ঘটবে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে সকল পর্যায়ের জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ আহমদ শুয়াই এর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক কামাল আহমদ ও লায়েক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি আনহার মিয়া, যুগ্ম সম্পাদক আশরাফ বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ মেম্বার, দিলাল আহমদ মেম্বার, ইসমাইল হোসেন মেম্বার, বশির উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল কাহের, প্রচার সম্পাদক এম মুনিম, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, বিএনপি নেতা জামাল আহমদ, ময়নুল ইসলাম, বদরুল ইসলাম, কাওছার আহমদ, মনুসর আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন