editor

প্রকাশিত: 12:24 PM, September 28, 2022

শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আজ

শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আজ

শেখ হাসিনা ৭৬তম জন্মদিন আজ

8

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর শৈশব-কৈশোর কেটেছে বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ার গ্রামীণ পরিবেশে। শেখ হাসিনা গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সংস্পর্শেই বেড়ে উঠেছেন।

তাঁর ব্যক্তিত্বের মধ্যে গ্রামের সঙ্গে নিবিড় সম্পর্কের ছাপ আজও বিদ্যমান।
শেখ হাসিনা তাঁর জীবনের ৪১ বছরই আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিকূল সময়ে দলের সভাপতির দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছেন, রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছেন। বর্তমানে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। দলীয় সভাপতির জন্মদিন আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। পুরান ঢাকার মোগলটুলির রজনী বোস লেনে বসবাস শুরু করেন। পরে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হলে তাঁরা ৩ নম্বর মিন্টো রোডের সরকারি বাসভবনের বাসিন্দা হন।

1

১৯৫৬ সালে শেখ হাসিনা ভর্তি হন টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে। ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বর রোডের বাড়িতে বসবাস শুরু করেন ১৯৬১ সালের ১ অক্টোবর। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্রসংসদের সহসভানেত্রী (ভিপি) পদে নির্বাচিত হন। একই বছর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ছাত্রজীবন থেকেই শেখ হাসিনার রাজনীতিতে হাতেখড়ি। তিনি ছাত্রলীগের নেত্রী হিসেবে ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার কারাবন্দি হয়েছেন। কারাবন্দি পিতার আগ্রহেই ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মুক্তিযুদ্ধকালে গৃহবন্দি থাকার সময় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তাঁর কন্যাসন্তান সায়মা ওয়াজেদ পুতুল জন্মলাভ করেন। ১৯৭৩ সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

2

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করে। এ সময় বিদেশে স্বামীর কর্মস্থলে অবস্থান করায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। পিতা ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে ভারতে আশ্রয় পান শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা।

১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে বিদেশে নির্বাসিত শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি নানা প্রতিকূলতা মোকাবেলা করে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে বহুধাবিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করায় মনোযোগী হন। একদিকে সামরিক শাসক, অন্যদিকে দলের অভ্যন্তরীণ নানা প্রতিবন্ধকতাকে সামাল দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে সংগঠিত করেন।

6

বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় যায়। ২০০১ সালের জাতীয় নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ। তবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। সেই থেকে টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

4

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার রেকর্ড শেখ হাসিনার। তিনি এর মধ্যে ১৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ফেলেছেন। এ সময় তিনি নিম্ন আয়ের বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তৃতীয় বিশ্বের একটি দেশে তথ্য-প্রযুক্তির বিপ্লব সাধন করেছেন। বর্তমানে তাঁর নেতৃত্বাধীন সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গতকাল আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার সাফল্যগাথা এই কর্মময় জীবন কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাপূর্ণ। মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি গৃহবন্দি থেকেছেন। সামরিক স্বৈর শাসনামলেও বেশ কয়েকবার তাঁকে কারানির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। বারবার তাঁর জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ২০ বার তাঁকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া 5 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

7 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
6