editor

প্রকাশিত: 11:31 PM, October 11, 2022

ঝামেলা দেখে সটকে পড়েন মহানগর আ. লীগের নেতা

ঝামেলা দেখে সটকে পড়েন মহানগর আ. লীগের নেতা

ঝামেলা দেখে সটকে পড়েন মহানগর আ. লীগের নেতা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এতে এক নারী নেত্রীসহ ৩ জন আহত হয়েছেন।

এ সময় সুযোগ বুঝে সটকে পড়েন মহানগর আওয়ামী লীগের এক নেতা।
সোমবার (১০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে নগরের মিরাবাজারে আগপাড়াস্থ কো-অপারেটিভ ক্লাব ভবনের সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছে মহানগর আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সোমবার নগরের ১৮ নম্বর ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিজের পছন্দের ব্যক্তিকে সাধারণ সম্পাদক করতে গিয়ে তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সময় সংঘর্ষ ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। আহত হন এক নারী নেত্রীসহ তিনজন। পরে সুযোগ বুঝে সম্মেলন থেকে সটকে পড়েন অধ্যাপক জাকির হোসেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে ঘোষিত কমিটি স্থগিত করে দেন নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এর আগ সোমবার রাত ৮টায় সিলেট মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাকির হোসেন।

জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় রাত ১০টায়। অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে কারা প্রার্থী হবেন তাদের নাম সংগ্রহ করা হয়। এ সময় সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থিতা ঘোষণা করেন। কিন্তু তারা নির্বাচিত হবেন, সে ব্যাপারে ঐকমত্য না হওয়ায় ভোটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু ভোটের ব্যাপারে নারাজ হন জাকির। কারণ, ভোট হলে তিনি নিজের পছন্দের প্রার্থীকে নিয়ে আসতে পারছিলেন না। পরে ভোট পদ্ধতি অবলম্বন না করে শীর্ষ দুই পদসহ তিন পদে নেতৃত্ব নির্ধারণ করা হয়।

এ সময় সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম আলকাছ প্রার্থিতা ঘোষণা না করেও অধ্যাপক জাকিরের চমকে সম্পাদক হয়ে যান। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ি করলে সম্মেলন থেকে পালিয়ে যান অধ্যাপক জাকির। পরে আর নেতাকর্মীদের তোপের মুখে পড়ে কমিটি স্থগিত করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক।

চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনায় আহত হন- ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদের ভাই জাহিদ, ভগ্নীপতি ও এক নারী নেত্রী। তাদের মধ্যে জাহিদের অবস্থা আশঙ্কাজনক।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, বিশৃঙ্খলা হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন