editor

প্রকাশিত: 7:17 PM, October 29, 2022

ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওন এর কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওন এর কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র

সারা দেশের ন্যায় ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওন ও পর্যটন স্পট বেইজড কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ গতকাল ২৯ অক্টোবর শনিবার সকালে সিলেট নগরীর সাপ্লাইস্থ শাইনি স্টেপস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত  হয়।
শুরুতেই শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটি উদ্ভোধন করেন সিলেট রিজিওনের পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান।
উদ্ভোধনের পরপরই পুলিশ সুপারের নেতৃত্বে ৬টি জুনের উদ্যোগে স্কুল গেইট হতে এক বিশাল র‌্যালি নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
র‌্যালি শেষে স্কুল মিলনায়তনে আলোচনা সভা, রক্তদান কর্মসুচি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ আক্তার হুসেন ও নজরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ট্যুরিস্ট পুলিশ ইউনিট গঠন করে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নিরাপত্তা নিশ্চিত করেছেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনতা ভাই ভাই একে অন্যের পরিপুরক, পুলিশ জনতার বন্ধু শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার মাধ্যমে জনগণকে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাইনি স্টেপস স্কুলের চেয়ারম্যান মোছাঃ বিলকিছ বেগম, ভাইস প্রিন্সিপাল শিরীন সুলতানা, বাংলা বিভাগের প্রধান ডঃ মোঃ তুতিউর রহমান, সমাজসেবী এ্যাডভোকেট মোঃ জিল্লুল হক, বিছনাকান্দি টুরিস্ট পুলিশের সভাপতি ইসমাইল হোসেন, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ, সাংবাদিক, শাইনি স্টেপস এর শিক্ষক, ছাত্র-ছাত্রী  এবং অভিভাবক সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের শুরু হওয়া আলোচনা সভার শেষ প্রান্তে রক্তদান কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
রচনা প্রতিযোগিতায় ১ম পুরষ্কার গ্রহণ করেন তাসনীম অর্পি, ২য় পুরষ্কার গ্রহন করেন সাদিয়া মনির মাইশা, ৩য় পুরষ্কার গ্রহণ করেন যৌথভাবে নাসির হোসেন রাফসান ও শাদমান ইসলাম আবির। এছাড়াও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮০ জন ছাত্র-ছাত্রীকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এদিকে টুরিস্ট পুলিশের ব্যবস্থাপনায় মুজিব জাহান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট মানবতার সেবায় রক্ত সংগ্রহ করে। রক্ত প্রদান করেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, শা.বিপ্র.বি’র ছাত্র এবং শাইনি স্টেপস এর শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন