editor

প্রকাশিত: 6:56 PM, October 31, 2022

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জেএসডি’র উদ্যোগে  ৩১ অক্টোবর সোমবার নগরীতে র‌্যালী, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেএসডি’র উদ্যোগে সিলেট নগরীতে এক র‌্যালি অনুষ্ঠিত হয় এবং র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুপুরে নগরীর হাওয়াপাড়াস্থ দলের অস্থায়ী কার্যায়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে সভায় বক্তাগণ বলেন, দেশের বিরাজমান সংকট নিরসনে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা অপরিহার্য। এজন্য সংবিধান সংশোধন করে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবী। বক্তারা বলেন, সংসদের উচ্চ কক্ষ গঠন হলে দেশ পরিচালনায় পেশাজীবীদের অংশগ্রহণের পথ সুগম হবে। সংসদের নিম্নকক্ষে অঞ্চলভিত্তিক প্রতিনিধি নির্বাচিত হবেন এবং উচ্চ কক্ষে অদলীয় ভাবে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধি নির্বাচিত হবেন। তারা প্রচলিত ঔপনিবেশিক আমলের শাসন ব্যবস্থা পরিবর্তনে জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন, শিক্ষার্থী শিরিনা দাস প্রমুখ।
সভায় জেএসডি’র আদর্শ ও কর্মসূচির প্রতি অনুপ্রাণিত হয়ে  ব্রজেন্দ্র চন্দ্র সিংহ, কল্পনা ব্যানার্জী, বর্ষা দাস ও সিমানা নায়েক জেএসডি-তে যোগদান করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন