editor
প্রকাশিত: 3:44 PM, August 12, 2016

বিয়ানীবাজারে শালেশ্বরে দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই আহত ১
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের উজ্জ্বল আহমদের বসতঘর অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টায় এই ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখার উত্তাপে ঘরের লোকজন জেগে উঠে প্রাণ রক্ষা পেলেও গৃহকর্তী মনোয়ারা বেগম (৬০) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় ভূক্তভোগি পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।
জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে উজ্জ্বল আহমদের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ উজ্জ্বল আহমদের মাতা মনোয়ারা বেগম ঘরের মধ্যে আগুনের উত্তাপ অনুভব করে জেগে উঠেন। এসময় ঘরের চতুর্দিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে উজ্জ্বল আহমদ ও তার ভাই আফজল আহমদ জেগে উঠে। এ সময় প্রাণ রক্ষার্থে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে ঘর থেকে বের হওয়ার সময় গৃহকর্তী মনোয়ারা বেগমের হাত অগ্নিদগ্ধ হয়। তার ডান হাত আগুনে পুড়ে যায়। তাদের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্ঠা করেন। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতর থাকা মূল্যবান সকল আসবাবপত্র পুড়ে বিনষ্ট হয়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য উজ্জ্বল আহমদ বলেন, আকস্মিক এই ঘটনায় আমরা হতবাক ও আতংকিত। মহান আলাহর করুণায় আমরা প্রাণে রক্ষা পেয়েছি, তবে আমার মা অগ্নিদগ্ধ হয়েছেন, আমাদের ঘরসহ সকল আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশের বাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। তারা প্রভাবশালী ও ভয়ংকর প্রকৃতির লোক। আমাদের পরিবারের সবাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দুঃসাহসিক এই ঘটনাটি তারাই ঘটিয়েছে বলে আমি ধারনা করছি।
এ বিষয়ে স্থানীয় শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুরো ঘরটির জিনিসপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্র“তার জের ধরে কুচক্রী মহল এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের