editor
প্রকাশিত: 8:51 PM, May 24, 2023

Press Azad সৌদি আরবে সিলেট -৪ আসনে সংসদ সদস্য পদ প্রত্যাশী গোলাপ মিয়া-কে সংবর্ধনা।
কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন প্রবাসী পরিষদের পক্ষ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দাম্মামে আওয়ামী লীগ মনোনীত সিলেট ৪ আসনে সংসদ সদস্য পদ প্রত্যাশী জননেতা জনাব গোলাপ মিয়া-কে গনসংবর্ধনা। সিলেট -৪ আসনের তৃণমূলের প্রাণ, গরিব-দুঃখী মেহনতী মানুষের নেতা জননেতা জনাব গোলাপ মিয়া-কে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি আব্দুল মালিক জাবেরের সভাপতিত্বে আনোয়ার হোসেন ও এনামুল হোক মাছুম এর পরিচালনায় প্রধান অতিথি : জনাব গোলাপ মিয়া বলেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তাধারায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার ২০২৪ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ চলছে কিন্তু আমাদের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট -৪ আসন এখনও উন্নয়ন বঞ্চিত। বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধি না করে পাথর কোয়ারি গুলো বন্ধ করায় আমাদের এলাকায় দিন দিন বেকারত্বের হার বাড়ছে, দীর্ঘদিন কর্মহীন থাকার দরুন বেশিরভাগ মানুষ এখন প্রবাসের দিকে জোঁকছে। গোলাপ মিয়া আরো বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট -৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পথ প্রত্যাশী, আমি আপনাদের ন্যায্য অধিকার ও উন্নয়ন বঞ্চিত কর্মহীন মানুষদের জন্য কাজ করতে চাই। এতে আপনাদের আন্তরিক সহযোগিতা খুবই প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, ওলীউর রহমান, হুছন আলি, জসীম উদ্দীন, মাস্টার এখলাছুর রহমান, সামসুদ্দিন, বছল মিয়া, ইমাম উদ্দীন বন্দি, রহিম, মারুফ, সুহেल, আহাদ আলী, হাসান মাহমুদ, তাজুল ইসলাম, জাহিদ হাসান পাপনে, আব্দুল মন্নান, আব্দুর রহমান, আব্দুল মোতলিব, আল আমিন, আমির, সালে আহমদ, হামিদ ও শাহজালাল সিলেট বিভাগীয় প্রবাসী ঐক্য পরিষদ আল জুবাইল শাখার পক্ষ থেকে সভাপতি তো করেন হেলাল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জুল হোসেন, ইকবাল হোসেন তালুকার, সামসুল ইসলাম সামন, পরিচানায় জিয়া ঊদ্দিন মামুন, আবু সাইদ আবুছ, বশারত হোসেন, নাজিম ঊদ্দিন, জিয়াদ আলী, লুতফুর রহমান, আমির ঊদ্দিন, রফিক আহমদ, আলীম ঊদ্দিন, আলাঊদ্দিন চৌ কুটি, জালাল ঊদ্দিন, আইন ঊল্লাহ, আলী হোসেন আলা ঊদ্দিন, সিরাজ ঊদ্দিন, ইসলাম শিকদার, হকির মিয়া, রইস আলী,মুন্না সহ অসখ্যতজুল, শাउँন আলীমুদীন জিয়া উদ্দীন মামুন,হেলাল সহ নেতৃবৃন্দ। গোলাপ মিয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সর্বস্তরের প্রবাসী সকল রেমিডেন্স যোদ্ধাদের এত সুন্দর আয়োজন করার জন্য।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী