editor
প্রকাশিত: 7:44 PM, June 22, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে বিজয় মিছিল করেন ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। গতকাল বুধবার (২১ জুন) বিকেলে নগরীর ১নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামন থেকে বিজয় মিছিল শুরু করে ১নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় ঘুরে মিছিলটি আবার পূণরায় নির্বাচন কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, ১নম্বর ওয়ার্ডবাসী আমাকে যে ভালোবাসা জানান দিয়েছে, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়। ১নম্বর ওয়ার্ডবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। কিন্তু তবু সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ও নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আপনারা অতীতের ন্যায় আগামী দিনেও আমার পাশে থাকবেন এটা বিশ্বাস করি। আমি ১নম্বর ওয়ার্ডবাসীর কাছে চিরকৃতজ্ঞ ও ওয়ার্ডবাসীকে অভিনন্দন জানান।
এসময় অত্র ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ সহ সর্বস্তরের লোক বিজয় মিছিলে যোগদান করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন