editor
প্রকাশিত: 8:15 PM, June 24, 2023
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।শনিবার (২৪জুন) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাকে মনোনয়ন দেয়ার জন্য জাতির পিতার কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও নির্বাচনী প্রচারনায় ঐতিহাসিক ভূমিকা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি সিলেটের দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্থরের নাগারিকদের প্রতিও শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সিলেটবাসী আমাকে নির্বাচিত করে কেবল আমাকেই সম্মান জানাননি, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। এখন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বিশেষ করে ২১ দফা ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সিলেটের গণমাধ্যম কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ,সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান,যুক্তরাজ্য আওয়ামী লীগের সদন্য মকসুদ আহমদ,যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান,মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু,সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতৃবৃন্দ।
এছাড়াও আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মনী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়