editor

প্রকাশিত: 11:55 AM, July 4, 2023

ফিলিস্তিনি শহরে ২০ বছরের মধ্যে ইসরাইলের সবচেয়ে বড় হামলা

ফিলিস্তিনি শহরে ২০ বছরের মধ্যে ইসরাইলের সবচেয়ে বড় হামলা

6

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরের জেনিন শহরে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ কমপক্ষে ১০টি মিসাইল হামলা চালিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে, নিজ নাগরিকদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার অধিকার আছে ইসরাইলের। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়েছে, গত ২ জুলাই ভোর রাতে শুরু হয় ইসরাইলের এই অভিযান। গাজার বিষয়ে ইসরাইল যত কঠোর, পশ্চিম তীরের ক্ষেত্রে সাধারণত তেমনটা দেখা যায় না। তবে এবার জেনিনের এই অভিযান নতুন করে আতঙ্কিত করে তুলেছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের। ইসরাইল দাবি করেছে, তারা শুধুমাত্র সন্ত্রাসীদের কমান্ড সেন্টার ধ্বংস করেছে। তাদের টার্গেট ছিল অস্ত্র ও বিস্ফোরক কারখানাগুলো।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এরইমধ্যে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

4

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ফিলিস্তিন। ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের এ অভিযান শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটি কয়েক ঘণ্টা বা টানা কয়েক দিনও চলতে পারে। আকাশ থেকে হামলার পাশাপাশি সার্বক্ষনিক নজরদারিও চলছে সেখানে। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর একটি গাড়িবহর জেনিন শরণার্থী শিবির ঘিরে রেখেছে।
অন্তত দেড় শতাধিক সাঁজোয়া যানে করে প্রায় দশ হাজার ইসরাইলি সেনা এই অভিযানে অংশ নেয়। ইসরাইলি সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেয় এই অভিযানে। দুই দশক আগের দ্বিতীয় ইন্তিফাদার পর জেনিন শহরে এ ধরনের বড় অভিযানের ঘটনা আর ঘটেনি। আধা বর্গকিলোমিটারের কম আয়তনের এ শিবিরে ১৮ হাজারের মতো শরণার্থী বাস করে।

জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রৌব জানিয়েছেন সোমবার ইসরাইলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে আনুমানিক তিন হাজার ফিলিস্তিনি জেনিন শরণার্থী শিবির থেকে পালিয়েছে। জেনিনের স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এ শিবিরটিকে ঘিরে পশ্চিম তীরে সহিংসতাও বাড়ছে। এক বছরের বেশি সময় ধরে জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

8

আল-জাজিরার খবরে জানানো হয়, ইসরাইলি বাহিনীর হাতে নিহত আট জনের নাম হচ্ছে- নুর আল-দিন হুসাম মারশউদ (১৬), মাজদি আররাভি (১৭), আলী হানি আল-গৌল (১৭), হুসাম মোহাম্মদ আবু থিবা (১৮), আওস হানি হনউন (১৯), সামীহ ফিরাস আবু আল-ওয়াফা (২০), আহমদ মোহাম্মদ আমের (২১) ও মোহাম্মদ মুহান্নাদ আল-শামি (২৩)। এদিনই জেনিনের বাইরে রামাল্লা শহরে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তার নাম মোহাম্মদ ইমাদ হাসানিন (২১)।

এদিকে ইসরাইলের এই অভিযানকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিজের দেশের মানুষকে হামাস, ফিলিস্তিন ইসলামিক ফোর্স ও অন্য জঙ্গি সংগঠনের হাত থেকে রক্ষা করার অধিকার ইসরাইলের রয়েছে। তবে এ ধরনের অপারেশনের ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকা দরকার। সাধারণ মানুষের কোনো ক্ষতি যাতে না হয়, সেটা নিশ্চিত করা উচিত।

5

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি পশ্চিমা দেশ হামাস ও ইসলামিক জিহাদকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। গত কয়েক সপ্তাহ ধরে জেনিনের শরণার্থী শিবিরকে ঘিরে ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত মাসে ইসরাইলি ড্রোন হামলায় এখানে তিন ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘের হিসাবে, এ বছর ইসরাইলি হামলায় মোট ১৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

1

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

7 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

7 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

3 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

4 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

2 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
7