editor
প্রকাশিত: 1:01 PM, July 4, 2023
অনলাইন ডেস্ক
ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তানের চার রাষ্ট্র ও সরকারপ্রধান আজ মুখোমুখি হচ্ছেন। তবে মুখোমুখি আলোচনা নয়, ভার্চুয়ালি মিলিত হচ্ছেন ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদি ও শেহবাজ শরীফ।ওয়াগনার বিদ্রোহের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন। খবর এনডিটিভির।
তাদের ভার্চুয়ালি মিলিত হওয়ার উপলক্ষ সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশনের সম্মেলন। ভারত এই সভার উদ্যোক্তা। তারা সম্মত হয়েছেন এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে।
সাড়ে ১২টা থেকে পৌনে তিনটা- এই সোয়া দুঘণ্টা উল্লেখিত রাষ্ট্রপ্রধানরা এসসিও’র চার্টার মেনে আলোচনা করবেন।
আলোচনার বিষয়বস্তুতে রয়েছে সাড়া বিশ্বে যেভাবে কট্টরপন্থার প্রসার ঘটছে তাকে রোধ করার উপায় নিয়ে আলোচনা। ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে এই বৈঠকে উদ্যোগ নেওয়া হবে।
তবে, বেল্ট অ্যান্ড রোড চুক্তিতে চীনের সঙ্গে মতবিরোধের জেরে এই আলোচনায় যে একটি বিশেষ চুক্তি সম্পাদিত হওয়ার কথা আছে তাতে ভারতের সই না করার সম্ভাবনাই বেশি।
এই বৈঠকে এজেন্ডা বহির্ভূত বিষয় হিসেবে ইউক্রেন যুদ্ধ অথবা পাকিস্তানের জঙ্গি মদতের কথা ওঠে কিনা তা লক্ষ্যণীয়।
উল্লেখযোগ্য, এই এসসিও বৈঠক সশরীরে হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপ্রধানরা ভারতের নেতৃত্ব মেনে নিয়ে ভার্চুয়ালি এই সামিটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশন হল সেই প্লাটফর্ম যেখানে চার দেশের শীর্ষ কর্তারা এই প্রথম একসঙ্গে হচ্ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন