editor

প্রকাশিত: 10:18 PM, July 19, 2023

সিলেটে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, আক্রান্ত ২০৪ জন

সিলেটে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, আক্রান্ত ২০৪ জন

স্টাফ রিপোর্টার
করোনার পর সিলেটে এবার আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। প্রতিনিয়ত এ রোগের ভয়াবহতা বেড়েই চলেছে।

এ পর্যন্ত সিলেটে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৮ জনসহ বিভাগে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে আক্রান্ত ১৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন জৈন্তাপুর এবং একজন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

আগের দিন মঙ্গলবার (১৮ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে ২৫ জন ভর্তি ছিলেন। তাদের অনেকের অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে, সিলেট বিভাগে নতুন করে ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ৮ জন ও হবিগঞ্জ জেলার ১২ জন।

চলতি মৌসুমে (জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত) সিলেটে শনাক্ত হওয়া ডেঙ্গুরোগী ২০৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪২ জন, সুনামগঞ্জ জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগের ২০৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ১৩৩ জন এরই মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে সিলেটে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগেরিই ট্রেভেল হিস্ট্রি ঢাকায়। এছাড়া সিলেট জেলার মধ্যে আক্রান্তের দিক থেকে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা। তবে এ পর্যন্ত আক্রান্তদের কেউ মারা যাননি।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশের ট্রাভেল হিস্ট্রি ঢাকায়। অনেকে ঈদের পর সপরিবারে ঢাকায় বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গোয়াইনঘাটে আক্রান্ত বেশি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ওখানে পর্যটকরা ঢাকা থেকে আসেন। যে কারণে ডেঙ্গু ছড়িয়েছে। আর স্থানীয়ভাবেও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যে কারণে সিসিক এলাকায় ওয়ার্ড ভিত্তিক এবং ডেঙ্গুর লার্ভা থাকতে পারে, এমন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে