editor

প্রকাশিত: 7:20 PM, February 11, 2021

জগন্নাথপুরে যুবদলের কমিটি শুরুতে ৯ নেতার পদত্যাগ

জগন্নাথপুরে যুবদলের কমিটি শুরুতে ৯ নেতার পদত্যাগ

জগন্নাথপুর প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার  কমিটি গঠন হয়েছে। কমিটিতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের অনুসারী নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। অন্য বলয়ের  তৃণমূলের নেতাকর্মীরা কাঙ্খিত গুরুত্ব  না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কাঙ্খিত পদ না পেয়ে  বুধবার কমিটি থেকে ৯ নেতা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অনুমোদিত কমিটিতে দেখা যায় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাশিম ডালিমকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লকন কে প্রথম  যুগ্ম আহ্বায়ক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। অপরদিকে পৌর শাখায় লিটন মিয়াকে আহ্বায়ক ও  শামীম আহমেদ কে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
কমিটি প্রকাশের পর পর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান বাদশাহ, জাকির হোসেন, মোহাম্মদ আলী, সদস্য হাফিজুর রহমান, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে জাহেদ আহমেদ, শাহ শাকিল, ফয়সল আহমদ,সদস্য আনোয়ার হুসেন, শিপু মিয়া পদত্যাগ করেন। পৌর কমিটি থেকে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমেদ বলেন, তৃনমুলের ত্যাগী নির্যাতিত কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিতদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় আমরা পদত্যাগ করেছি।আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।
যুবদলের নেতাকর্মীরা জানান, ২০০৫ সালে সর্বশেষ উপজেলা যুবদলের সন্মেলনের মাধ্যমে এম এ মতিন কে সভাপতি আব্দুল গফুরকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর আর সন্মেলন হয়নি। ২০০৮ সালের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করলে জগন্নাথপুর উপজেলার সন্তান কয়ছর এম আহমেদ তাঁর ঘনিষ্ট হয়ে উঠেন। এক পর্যায়ে তিনি যুক্তরাজ্যে বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হন। এরপর থেকে জগন্নাথপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার রাজনীতিতে তাঁর প্রভাব বাড়তে থাকে। জগন্নাথপুর উপজেলা বিএনপি ও ছাত্রদলের উপজেলা ও পৌর  কমিটি তার বলয়ে নেতাকর্মীরা স্থান পান। সর্বশেষ যুবদলের উপজেলা ও পৌর কমিটিতে তাঁর অনুসারীদের দখলে।
জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অগঠনতান্ত্রিক উপায়ে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাশিম ডালিম কে আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী কে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই কমিটি আমরা প্রত্যাখান করেছি। শামীনুর আরো বলেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের বলয়ের নেতাকর্মীদের দিয়ে তৃণমূলের পরিক্ষিত কর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামব। তিনি জানান আগামীকাল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম বলেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হলেও আমি যুবদলের রাজনীতির সাথে সক্রিয়। তাই গঠণতান্ত্রিকভাবে আমাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বড় সংগঠন হিসেবে পদ পদবী নিয়ে কিছু সাময়িক অসন্তোষ থাকতে পারে। তৃণমুলের নেতাকর্মীরা নতুন কমিটি অনুমোদন হওয়ায় খুশি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে