editor
প্রকাশিত: 9:12 PM, July 23, 2023
বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন বলেছেন, সিলেট বারের ঐতিহ্য অনেক সমৃদ্ধ। সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ বাংলাদেশের বিচারাঙ্গণে অনেক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে এই পেশাকে আরো সমৃদ্ধ করতে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আজ রোববার (২৩ জুলাই) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ০২ নম্বর হলে সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ সলমান উদ্দিন এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেটের যৌথ সঞ্চালনায় আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য দেবতোষ চৌধুরী এডভোকেট, ধ্রুব জ্যোতি শ্যাম এডভোকেট, মোঃ নূরুল হক এডভোকেট, অরুণ ভূষণ দাশ এডভোকেট, নূরুদ্দিন আহমদ এডভোকেট ও মোঃ মুখলিছুর রহমান এডভোকেটের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা প্রাপ্ত ছয় আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন দেবতোষ চৌধুরী এডভোকেট, ধ্রুব জ্যোতি শ্যাম এডভোকেট, মোঃ নূরুল হক এডভোকেট, অরুণ ভূষণ দাশ এডভোকেট, নূরুদ্দিন আহমদ এডভোকেট ও মোঃ মুখলিছুর রহমান এডভোকেটকে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। তারা ছয়জন কিভাবে আইনপেশায় ৫০ বছর কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত এই ছয়জন বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র ৬ আইনজীবি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস্ এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ভূঞা, সরকারী কৌঁসুলি মোঃ রাজ উদ্দিন এডভোকেট, ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, পংকজ কুমার রায় এডভোকেট, সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি এমাদ উল্লা শহিদুল ইসলাম এডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট। সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুফতী মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ সভাপতি-২ মোঃ আব্দুর রহিম এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক রঞ্জু দেবনাথ এডভোকেট, সহ-সম্পাদক এ.এইচ.এম. ওয়াসিম এডভোকেট, নাদিম রহমান এডভোকেট ও মোহাম্মদ তোফায়েল আহমদ এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট।
সংবর্ধিত অতিথি আইনপেশায় সুবর্ণজয়ন্তী ৬আইনজীবিদের সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।
সুবর্ণজয়ন্তী পালনকারী ছয়জন বিজ্ঞ সদস্যদের সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন