editor
প্রকাশিত: 9:36 PM, October 18, 2023
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে নগরীর রায়নগরস্থ জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী সারোয়ার জাহান মাহমুদ।
জালালাবাদ গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক মো. বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী লিটন নন্দী, মহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ রেজাউল করিম, জালালাবাদ গ্যাসের অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তৌফিকুল আহসান চৌধুরী, জালালাবাদ গ্যাস শ্রমিক লীগ ১৬৯০ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ, ক্লাব সহ-সভাপতি লিয়াকত আলী গাজী।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো. আবুল হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আনিসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রাজিউর রহমান ও স্কুলের শিক্ষক মোস্তফা কামাল হাসিব।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোয়ার্টার মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বশর।
পুরস্কার বিতরণ শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে