editor
প্রকাশিত: 3:49 PM, March 3, 2021
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাসেম খাঁন। মঙ্গলবার (২ মার্চ) রাতে তিনি জকিগঞ্জ থানায় যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। কাসেম খাঁন জকিগঞ্জ থানায় যোগদানের আগে সিলেটের গোলাপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) শেষে ২০০৭ ইং সালে আউট সাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীসহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করেন । চাকুরী জীবনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ অন্যান্য ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করেন । ইতিপূর্বে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দারফুর, সুদানে পুলিশ এ্যডভাইজার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। নবাগত অফিসার ইনচার্জ কাসেম খাঁন জকিগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণ করে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জকিগঞ্জে মাদক, জঙ্গী ও উগ্রবাদ নির্মূলে বিট পুলিশিং এর মাধ্যমে প্রিভেন্টিভ ও প্রোয়েক্টিভ পুলিশিং জোরদার করন, জনবান্ধন পুলিশিং ব্যবস্থা নিশ্চিতে জকিগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন