admin

প্রকাশিত: 10:59 AM, October 18, 2024

মেয়েকে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক

মেয়েকে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন আতিক

অনলাইন ডেস্ক
বিনা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়মবহির্ভূতভাবে নিজের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে মাসে ৮ লাখ টাকা বেতন দিতেন বলে অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুর থানার দায়েরকৃত ৩টি হত্যা মামলায় আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে নেওয়া হয়।

গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। সে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি হিট কমাচ্ছে। আতিক সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজনীতিতে আসে এবং সকাল আটটার মধ্যেই ব্যালট বাক্স ভরে নিজেকে মেয়ের ঘোষণা করে।

এ ঘটনার ফেসবুকে নেটিজেনরা তার ব্যাপক সমালোচনা করেছেন। বেশিরভাগই তার বিচার দাবি করেছেন।

এমডি রাসেল নামে একজন ফেসবুকে লিখেছেন, সঠিক তদন্ত করে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং দেশের কাজে লাগানো হোক।

মো. মজিবুল হক মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন, বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার পরে দেশের গরম আরও বেড়ে গেছিলো।

খোলা চিঠি নামে একজন লিখেছেন, কিভাবে এরা দেশকে লুট করেছ কল্পনা করা যায়।

মো. ইদ্রিস নামে একজন লিখেছেন, যে যাই বলুন না কেন; আওয়ামী লীগের পাপ অতিরিক্ত হয়ে গিয়েছিল! যার কারণে এমন গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে। এ থেকে সব দল ও মানুষকে শিক্ষা নেওয়া উচিত।

মো. মুনতাজুর রহমান নামে একজন লিখেছেন, বুশরা আফরিনকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। আতিকুল ইসলামের মেয়ে যত টাকা নিয়েছে ওই টাকা ফেরত চাই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারিত করেছে অন্তবর্তীকালীন সরকার। শতাধিক মামলা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। এ তালিকায় বাদ যাননি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রগণও। এসকল মামলার প্রেক্ষিতে প্রায় ২ মাস আত্মগোপন থাকার পর বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে