admin
প্রকাশিত: 9:31 PM, November 14, 2024
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৩ নভেম্বর এসএমপি সিলেট মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৩৪/৪৭৩, ২৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মতিউর রহমান (৫০), পিতা- মৃত নশিদ আলী, সাং-শ্রীরামপুর, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট।
এদিকে গত ২৭ অক্টোবর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন বাউধরন গ্রামস্থ গ্রেফতারকৃত ০১নং আসামীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পূর্ব বিরোধের জের ধরে ভিকটিমকে পেয়ে পথরোধ করে ১নং আসামীসহ অন্যান্য আসামীরা এলোপাথারিভাবে কিল, ঘুষি ও লাথি মেরে নিলাফুলা জখম করে। একপর্যায়ে ১নং আসামী ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমকে মাথার উপরিভাগে আঘাত করে মারাত্বক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ভিকটিমকে বাড়ীর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভিকটিমের অবস্থা অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মামলা নং-৩, তাং-০৩/১১/২০২৪ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪৫০৬(২)/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০;।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানী ১৩ নভেম্বর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ইছগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলার হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত এজাহারভুক্ত ১নং আসামী শাওন মিয়া (১৯), পিতা- সুহেল মিয়া এবং এজাহারভুক্ত ৩নং আসামী শহিদ মিয়া (২১), পিতা- কয়ছব আলী, উভয় সাং- বাউধরন, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার