admin

প্রকাশিত: 11:38 PM, November 18, 2024

গণহত্যাকারী শেখ হাসিনা দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : এড. এমরান চৌধুরী

গণহত্যাকারী শেখ হাসিনা দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : এড. এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থান হুট করে হয়ন। দীর্ঘ ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন ও ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও সর্বশেষ ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গণঅভ্যূত্থান হয়েছে। ধাম্বিক শেখ হাসিনা ছাত্রজনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামীলীগ দেশকে আবারো অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সময় হলে ঠিকই গণহত্যাকারী শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা বাজারে কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এই এলাকার ডামি এমপি সহ তথাকতিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন না করে নিজের ও নিজের দলীয় ক্যডারদের উন্নয়ন করেছেন। এখন দেখা যাচ্ছে কতিত সেই সৎ এমপি নামে বেনামে, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশে জনগনের ভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সকল অপকর্মের বিচার হবে ইনশাআল্লাহ।

কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হোসেন আহমদ দুলন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দৌলা হোসেন শুভাষ, মাথিউরা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,  বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহবায়ক আয়নুল আবেদীন, ইউনিয়ন বিএনপি নেতা খালেদ আহমদ।

কবির আহমদের কোরআন তেলাওয়তের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, স্বপন আহমদ, নাজিম উদ্দীন দুদু, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জুবের আহমেদ,উপজেলা যুবদল সদস্য সাইফ আহমদ, সৈয়দ তারেক আহমদ,খয়রুল ইসলাম, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন রিফাত প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে