editor
প্রকাশিত: 6:49 PM, December 4, 2024
বিদেশে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পিএলসির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট এজেন্সী নাইট’। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার খরচ, টিউশন ফি পরিশোধ এবং অন্যান্য আর্থিক কার্যক্রম সহজতর করার জন্য ব্যাংকিং পরিষেবাগুলোর উপর আলোকপাত করা হয় স্টুডেন্ট এজেন্সী নাইট অনুষ্ঠানে ।
মঙ্গলবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের সিলেট ও নারায়নগঞ্জ আঞ্চলিক প্রধান আবু রাসেল মোঃ মাসুম, ব্যাংকাসুরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল হাসান, সিলেট ফেকড-কেব এর প্রেসিডেন্ট মোঃ ফেরদৌস আলম, সিনিয়র ভাইস পেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ আতিকুর রেজা, জেনারেল সেক্রেটারি মোঃ আবু তৈয়ব দিপুসহ বিভিন্ন এডুকেশন এজেন্সী থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইবিএল স্টুডেন্ট এজেন্সী নাইট অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগের জন্য শিক্ষাথীদের দিকনির্দেশনা প্রদানকারী শীর্ষস্থানীয় এজেন্সীগুলো একত্রিত হয়। ইবিএলের স্টুডেন্ট ফাইল সার্ভিস, বিদেশে উচ্চশিক্ষা গ্রহনের জন্য বর্তমানে ইবিএল ৮৫টি শাখার মাধ্যমে সেবা প্রদান করছে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক দিকনির্দেশনা প্রদান, পাশাপাশি ইবিএল এর বিভিন্ন পরিষেবার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিদেশে উচ্চশিক্ষা অর্জন ও বাস্তবায়নে শিক্ষার্থীদের ব্যাংকিং পরিসেবা নিশ্চিতে একশটি এডুকেশন এজেন্সীর প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন কওে ইবিএল। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন আগামীতেও এমন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সচেতনতায় ভূমিকা রাখবে ইবিএল।
3 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
7 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
5 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
5 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
4 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার