editor
প্রকাশিত: 6:20 PM, January 16, 2025
সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার মন্ত্রী এমপিরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রবাসীদের কষ্টার্জিত লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে। প্রবাসীরা ৫ বছরে যা আয় করেছে তা ফ্যাসিস্ট সরকার ১ বছরে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের টাকা পাচার ও নির্যাতন থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। টাকা পাচার করে নির্যাতন নিপীড়ন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না।
তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠনে তিনি ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সকলকে সঙ্গে নিয়ে সেই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে।
তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে স্বাগত প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশ থেকে ফ্যাসিস আওয়ামী লীগ রেমিট্যান্স পাঠানো বন্ধ করে আন্দোলনে অংশ নিয়েছেন এবং আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ফয়সল চৌধুরী, নাজিম উদ্দীন লস্কর, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, আমির হুসেন, সাদিকুর রহমান, মির্জা বেলায়েত হোসেন লিটন, সুরমান আলী, মাহবুব কাদির শাহী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, কোহিনূর আহমেদ, মাহবুবুল হক চৌধুরী, এড. আবু তাহের, মুশিকুর রহমান মুহি, নোমান উদ্দিন মুরাদ, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কাদির সমছু, শাহ কামাল উদ্দিন, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, রাসেল আহমদ রানা, আব্দুল হাশিম জাকারিয়া, এ এস এম সায়েম সহ নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন