editor

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর

মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর

5

অনলাইন ডেস্ক
মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।

7

মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর।

কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, ‘হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের মাফ করে দিন। কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে, আমাদের ইমান যেন নষ্ট না হয়—আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।’

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ (রোববার) সকাল থেকেই তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। জায়গা না পেয়ে অনেকে মাঠসংলগ্ন সড়ক, গলি ও অলিগলিতে বসে পড়েন। পুরোনো খবরের কাগজ, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন তারা। এছাড়া পার্শ্ববর্তী বাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় বসেও মুসল্লিরা মোনাজাতে শরিক হন।

4

এর আগে, ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন।

7

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। আজ (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর শেষ হলো।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

2 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

2 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

7 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

2 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

7 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

6 ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 7

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

2 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স

1
2