admin

প্রকাশিত: 7:47 PM, May 24, 2025

রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকার সমাবেশ সফল করুন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় ডা: জাহিদ

রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকার সমাবেশ সফল করুন
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ডা: জাহেদুল কবির বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আপোষহীন নেতৃত্বের ধারাবাহিক ফসল হচ্ছে ৫ই আগষ্ট। বিএনপি ও অঙ্গসংগঠনের অগনিত নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন এবং জুলাই আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিস্টদের দোসরা এখনো নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ২৮ মে ঢাকার সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতের ন্যায় বলিষ্ট ভূমিকা রেখে সমাবেশ সফলে কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার (২৪ মে) বিকেলে ২৮ মে ঢাকায় সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর মুসলিম সাহিত্য সংসদে (সুলেমান হল) অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ মোঃ জাহেদুল কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিজান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহ অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর হক চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন। সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মীর মোহাম্মদ বাবলু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গৃহীত হয়। প্রস্তুতি সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আহত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, ২৮মে ঢাকার রাজপথ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের ঢল নামবে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলকে সারা বাংলাদেশের একটি রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, ২৮ মে সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল তার গৌরবোজ্জল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রতিকুল পরিস্থিতিতেও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সফলতা দেখাতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ ২৮ মে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে