admin

প্রকাশিত: 8:44 AM, August 19, 2024

বড়লেখার শাহবাজপুরে সংখ্যালঘু হিন্দু পাড়ায় উগ্র মৌলবাদীদের হামলা ।। হিন্দু তরুণীকে ধর্ষণের পর হত্যা, আহত ১৫

বড়লেখার শাহবাজপুরে সংখ্যালঘু হিন্দু পাড়ায় উগ্র মৌলবাদীদের হামলা ।। হিন্দু তরুণীকে ধর্ষণের পর হত্যা, আহত ১৫

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন ঘোলষা গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় হামলার ঘটনা ঘটেছে। তৌহিদী জনতার নামে স্থানীয় জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের উগ্র মৌলবাদী ২৫/৩০ জনের একটিদল এই হামলা চালায়। উগ্র মৌলবাদীরা হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও এক হিন্দু তরুণীকে ধর্ষণের পর হত্যা করেছে। এই ঘটনায় সংখ্যালঘু নারী, শিশু, বৃদ্ধসহ প্রায় ১৫জন আহত হয়েছেন। ১৭ আগস্ট শনিবার রাত ৯টার দিকে নৃশংস্য এই ঘটনাটি ঘটে। ধর্ষণ ও হত্যার শিকার তরুণী দিপা রাণী দাস (১৭) স্থানীয় ঘোলষা গ্রামের রবি দাসের মেয়ে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শাহবাজপুর এলাকায় ইসলামী রাজনৈতিক সংগঠন গুলোর উগ্র মৌলবাদীরা প্রকাশ্যে জঙ্গি তৎপরতা শুরু করেছে। স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং কট্টর মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলামের উগ্র একটি দল গোটা শাহবাজপুর এলাকায় জঙ্গি স্টাইলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সমর্থক, তথা ’৭১ এর মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনকে মিথ্যে মামলা, হামলা সহ নানাভাবে নির্যাতন করে ঘরবাড়ি ছাড়া করছে। হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক এই অজুহাতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে হেনস্থা ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন ১৭ আগস্ট শনিবার রাত ৯টার দিকে স্থানীয় চিহ্নিত উগ্র মৌলবাদী ২৫/৩০ জনের একটিদল হিন্দু অধুষ্যিত ঘোলষা গ্রামে হামলা চালায়। তারা জঙ্গি স্টাইলে দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড নিয়ে জোরপূর্বক হিন্দু ঘরবাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাংচুর করে। ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে, বাধা দিতে আসলে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাইকে বেদড়ক মারধর করে আহত করে। তারা মেয়ে শিশু ও নারীদের শীলতাহানীর চেষ্ঠা করে। বড়লেখা ডিগ্রী কলেজের শিক্ষার্থী দিপা রাণী দাস কে জোরকরে তুলে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে দিপা রাণী দাসকে। এই ঘটনার সংবাদ জানিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি বড়লেখা থানায় যোগাযোগ করলেও প্রায় ১ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ। ততক্ষণে ঘোলষা গ্রামকে তছনছ করে উগ্র মৌলবাদীরা নিরাপদে প্রস্থান করেছে।
উগ্রবাদীদের হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ ঘোলষা গ্রামের সংখ্যালঘু হিন্দুদের প্রায় ১৫জন আহত হয়েছেন। পুলিশ আসার পর প্রতিবেশী গ্রামের লোকজন এসে আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। তন্মধ্যে, রক্তাক্ত অজ্ঞান অবস্থায় দিপা রাণী দাসকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশের একটি দল বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গ্রেরণ করেছে। হাসপাতাল সূত্র জানায়, মেয়েটির শরীরের ধর্ষণের চিহ্ন ও গলায় আঙ্গুলের চাপ রয়েছে। তাই ধারণা করা যাচ্ছে, মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হতে পারে। তবে পোস্ট মর্টেম রির্পোটের পর চূড়ান্তভাবে বিস্তারিত জানা যাবে।
পরদিন ১৮ আগস্ট নিহতের পিতা রবি দাসকে বাদী করে এই ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে রবি দাসকে ভয় দেখিয়ে উক্ত মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ নিরোপরাধ মানুষজনকে আসামী করা হয়েছে। মামলায় ১৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫জনকে আসামী করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ ১৮/০৮/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, বড়লেখা উপজেলার দেউল গ্রামের আব্দুল লতিফের পুত্র দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাব উদ্দিন (৪৫), বিছরাবন্দ গ্রামের নিজাম উদ্দিনের পুত্র দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ বাবলু(৪০), অফিসবাজার এলাকার মাতাব মাস্টরের পুত্র দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক হাসনাত(২৭),গ্রামতলা গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন (২৮), চান্দপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আহমদ (২৭), করমপুর গ্রামের মৃত হান্নান উদ্দিনের পুত্র উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন (৩৫)সহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫জন।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াছিন আহমদ বলেন, এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে