admin
প্রকাশিত: 4:08 PM, July 11, 2025
বিএনপির পরিচয়ে সিলেটের টিলাগড়স্থ গোপালটিলা আখড়ার ভূমি দখল করে নির্মাণ কাজ করছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপক রায় দিপু। দেবোত্তর ভূমিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সে বিভিন্ন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। দিপক পালাতক রঞ্জিত সরকার ও আজাদুর রহমান আজাদের অত্যন্ত আস্থাবাজন ছিলো। ৫ আগস্টের পর তার ব্যবহারিত ফেইসবুক আইডির নাম হয়ে দিপক রায় বিএনপি।
জানা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণের অভিযোগ তার বিরুদ্ধে। গোপাল জিউ দেবতার শত শত বৎসরের প্রাচীন মন্দির অবস্থিত। ১৯৯০ সালে দেবতার স্বত্ব দখলীয় মন্দির ও অপরাপর ভূমি গ্রাসক্রমে তৎকালীন অবৈধ কমিটি লিপ্ত হলে সিলেটের সচেতন নাগরিক সমাজ কমিটির সব অপকর্মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এ বিষয়ে মামলা করা হয় অর্থঋণ আদালতে। ২০০১ সালের ২৯ এপ্রিল আদালত তৎকালীন এই কমিটির বিরুদ্ধে আদশে দেয়। অর্থঋণ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে এই কমিটি। পরে মাখন চন্দ্র পাল গংদের বিরুদ্ধে সোহাসিনী দাস হাইকোর্টে নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে ২০১৫ সালের ৩০ জুন বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ গোপাল টিলার ১১ একর ৬৫ শতক ভূমির ওপর স্থিতা অবস্থা বজায় রাখার আদেশ দেন। এই আদেশ অমান্য করে গোপালটিলার ভূমিতে জোরপূর্বক দিপক রায় দিপু অবৈধভাবে দালান নির্মাণ করেছেন। যা হাইকোর্টের আদেশের প্রতি চরম অবজ্ঞা।
শুক্রবার সকালে এই বিষয়ে গোপালটিলা আখড়ায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ভূমি দখল করলে তাকে আইনের কাছে হস্তান্তর করুণ। দিপক বিএনপির কেউ না সে আওয়ামী লীগের একজন পদধারী নেতা। দিপন বিএনপির নাম ব্যবহার করে ভূমি দখলের মত অপরাধ করছে।
1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
5 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ