editor

প্রকাশিত: 5:42 PM, July 17, 2025

বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী : এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী : এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আর যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। বিএনপি ও জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। সুতরাং বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ধীরে ধীরে নির্বাচনের আমেজ তৈরী হতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালিন সরকারের প্রশাসনের নির্লিপ্ততার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ঠিক সেই সময়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। কিন্তু নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে যুবদল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী : এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

স্বাগত বক্তব্যে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন হয়নি। এর পেছনে বিএনপির টানা দেড় যুগের আন্দোলন সংগ্রাম বড় ভুমিকা পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় হাসিনার পতন আন্দোলন চুড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়েছি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় এখনো শান্ত রয়েছে। কিন্তু বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি অব্যাহত থাকলে যুবদল রাজপথে জবাব দিতে বাধ্য হবে।

মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জাল হোসেন বেলাল।

এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ, ১৩টি উপজেলা, ৫টি পৌর, মহানগরীর ৬টি থানা, ৪২টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন