admin

প্রকাশিত: 3:08 PM, August 11, 2025

দৈনিক সুরমা মেইল পত্রিকার উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উপলক্ষে দোয়া মাহফিল

দৈনিক সুরমা মেইল পত্রিকার উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উপলক্ষে দোয়া মাহফিল

সিলেটে সংবাদপত্রের দেড়শ বছরের পথচলায় যুক্ত হওয়া নতুন দৈনিক সুরমা মেইল-এর উদ্বোধনী সংখ্যার প্রকাশনা উপলক্ষে রোববার (১০ আগস্ট ২০২৫) সিলেট প্রেসক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেটের সংবাদপত্র ও সাংবাদিকতার দীর্ঘ ইতিহাস গৌরবময়। সেই ইতিহাসেরই অংশ হিসেবে আজ যাত্রা শুরু করলো দৈনিক সুরমা মেইল। আমরা আশাকরি সুরমা মেইল সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের পথে হেঁটে হেঁটে তাঁরাও নতুন ইতিহাস রচনা করবে।

প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়ালের সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক আব্দুল মুহিত দিদারের পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র প্রফেসর ড. জিএম রবিউল ইসলাম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সাংবাদিক ও কলামিস্ট আফতাব আহমদ চৌধুরী।

দোয়ার পূর্বে বক্তব্যকালে যুক্তরাজ্যের বিশিষ্ট ইসলামি স্কলার, কবি-বাচিকশিল্পী শায়খ আবু সাঈদ আনসারী বলেন, আমাদেরকে সকল ক্ষেত্রে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার প্রচেষ্টা চালাতে হবে। আমরা আশা করবো দৈনিক সুরমা মেইল সত্যের পক্ষে অবিচল থাকবে।

শিশু উবাই বিন সাঈদ আল আনসারীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর চৌধুরী মামুন আকবর, ব্যারিস্টার দেওয়ান মাহদি, দৈনিক উত্তরপূর্ব’র সাব এডিটর ও অনলাইন নিউজ পোর্টাল আজকেরসংবাদ২৪.কম-এর সম্পাদক মো. ফয়জুল হক, রেডিও এক্টিভিস্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল (ঝ২১উঅখ), কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসাইন, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, সমাজসেবী আনহার সিকদার, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, প্রবাসী শিক্ষক লুৎফা আনসারী, শিক্ষক নেতা নুহেল আহমদ চৌধুরী, এনজিও কর্মকর্তা শামিম আহসান চৌধুরী, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, ছড়াকার নাজমুল ইসলাম খছরু, সাংবাদিক শেখ আবদুল মজিদ, সাংবাদিক সালমান আহমদ চৌধুরী, কবি সাজন আহমদ সাজু, ছড়াকার কবির আশরাফ, সিব্বির আহমদ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, মো. জাবের আহমদ, সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী, মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলজার আহমদ হেলাল, সাংবাদিক লোকমান আহমদ, কবির আহমদ, সাংবাদিক বদরুদ্দোজা বদর, জুবায়ের আহমদ জাবের, ব্যবসায়ী ফারেছ আহমদ চৌধুরী, মো. নাসিন উদ্দিন, বদরুল আলম, মো. মোসলেহ উদ্দিন মোনায়েইম, এস এম ফাহিম, এম রেদওয়ানুর রহমান, সালমান রাব্বি, সৈয়দ আসলাম হোসেন, মো. আবু সুফিয়ান চৌধুরী, রিয়াজ উদ্দিন বাবুল, মো. কামাল উদ্দিন, জাবেদ আহমদ, জাবেদ ইমরান, ইয়াহইয়া আহমদ চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, এম. এ ওয়াহিদ চৌধুরী, মো. মিলাদ আহমদ, কবি সাংবাদিক এম আলী হোসাইন, বদরুজ্জামান, খালেদ উদ্দিন, আব্দুল আজিজ জাফরান, শহিদ আহমদ, সাংবাদিক এম রহমান ফারুক, সাংবাদিক খালেদ আহমদ, আমিনুল তামিম, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, মো. কামরুজ্জামান, মো. আব্দুল মুঈজ ওয়াহিদ, গল্পকার তাসলিমা খানম বিথি, তালহা তাজরিয়ান, শেখ দাইম তাওসিফ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের